তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্ব একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মঙ্গলবার প্রথম ম্যাচে ২০ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে সরফরাজ আহমেদের দল। বুধবারের ম্যাচে জিতলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরবে পাকিস্তান। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে তামিম ইকবাল-ডু প্লেসিসদের জয়ের বিকল্প নেই।

পাকিস্তানের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ফাহিম আশরাফের জায়গা একাদশে ফিরেছেন মোহাম্মদ নওয়াজ। অন্যদিকে পেসার হাসান আলিকে বিশ্রাম দিয়ে স্পিনশক্তি বাড়াতে উসমান সিনওয়ারিকে একাদশে নেয় স্বাগতিকরা।

বিশ্ব একাদশের একাদশেও দুটি পরিবর্তন এসেছেন। স্যামুয়েল বদ্রি এবং পল কলিনউডকে জায়গা দিতে বাদ পড়েছেন ড্যারেন স্যামি ও গ্রান্ড ইলিয়ট।

বিশ্ব একাদশের হয়ে আগের ম্যাচে ১৮ বলে ১৮ রান করেছিলেন তামিম। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচেও এই টাইগার ওপেনারকে নিয়ে একাদশ সাজিয়েছে বিশ্ব একাদশ।

মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানের পাহাড় গড়ে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানে আটকে যায় বিশ্ব একাদশের ইনিংস।

পাকিস্তানের একাদশ: আহমেদ শেহজাদ, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, উসমান সিনওয়ারি, সোহেল খান ও রুম্মান রইস।

বিশ্ব একাদশের একাদশ: তামিম ইকবাল, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, থিসারা পেরেরা, টিম পাইন, ডেভিড মিলার, বেন কাটিং, স্যামুয়েল বদ্রি, ইমরান তাহির, মরনে মরকেল ও পল কলিনউড।

এমএ