ইউরোপিয়ান ফুটবলের নির্বাহী সংস্থা উয়েফা জানিয়েছে, ‘নিরাপত্তার কারণে’ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসরাইলে চ্যাম্পিয়ন্স লিগ অথবা ইউরোপা লিগের কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।

উয়েফার দেয়া বিবৃতিতে বলা হয়, ‘উয়েফা ইমার্জেন্সি প্যানেল ১৬ জুলাই এক বৈঠকে মিলিত হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করে যে, ইসরাইলের বর্তমান নিরাপত্তা অবস্থার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়ার আগ পর্যন্ত দেশটিতে উয়েফার কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।’

‘একই সঙ্গে ইসরাইল কর্তৃপক্ষ আসন্ন টুর্নামেন্টে তাদের দেশের ক্লাবগুলোর খেলা তাদের দেশের (ইসরাইল) বিকল্প কোন ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়েছে।’

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই