পরাজয়ের বৃত্ত থেকে বের হওয়ার চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। রয়েল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরুরের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার মুম্বাইয়ে শুরু হওয়া ম্যাচে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ব্যাঙ্গালুরুরের অধিনায়ক বিরাট কোহলি।

আইপিএলের চলমান ১১তম আসরে নিজেদের শুরুর তিন ম্যাচে চেন্নাই, হায়দরাবাদ এবং দিল্লির বিপক্ষে টানা হেরে যায় মুম্বাই। পরাজয়ের বৃত্ত থেকে বের হওয়ার প্রত্যয় নিয়ে মঙ্গলবার খেলতে নামছেন মোস্তাফিজরা।

এমআর