টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান দলনেতা ডু প্লেসিস। কিন্তু হাফ-সেঞ্চুরির পরই মাঠ থেকে বিদায় নিয়েছেন তিনি। পরে বিদায় নিলেন ডি ভিলিয়ার্সও।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ডুমিনি (২৯) ও মিলার (৩)।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চোকারখ্যাত দক্ষিণ আফ্রিকা। ওপেনিং ওভারেই ভুবনেশ্বরের বলে ধোনির তালুবন্দী হন ৪ বলে ৬ রান করা ডি কক।
ষষ্ঠ ওভারের প্রথম বলেই প্রোটিয়াদের ভরসার পাত্র হাশিম আমলাকে বিদায় করে দেন অশ্বিন। বোল্ড হওয়ার আগে ১৬ বলে ২২ রান করেছেন আমলা। তবে ঝোড়ো ব্যাটিং করে দলকে আশার আলো দেখান দলনেতা ফাফ ডু প্লেসিস। পূর্ণ করে ফেলেন অর্ধ-শতক। কিন্তু এরপরই আউট হয়ে গেলেন তিনি। এবারও বোল্ড করলেন অশ্বিন। মাঠ ছাড়ার আগে ৪১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করেন এই ব্যাটসম্যান।
এরপরও অশ্বিনের পালা শেষ হয়নি। নিলেন ডি ভিলিয়ার্সের উইকেটটিও। ১০ রান করে রোহিত শর্মার তালুবন্দী হন ভিলিয়ার্স।