ওমানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কিন্তু বাঁচা-মরার ম্যাচে আজকে অনেকটা ছন্নছাড়া টাইগাররা। ১৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর বোলিংটা সুবিধার হচ্ছে না সাকিবদের।

ইনিংসের প্রথম ওভারে তাসকিন আহমেদ দেন ১২ রান। মোস্তাফিজুর রহমানের করা ইনিংসের দ্বিতীয় ওভারটা ছিল আরও দৃষ্টিকটু। ওভার শেষ করতে ১১ ডেলিভারি করতে হয়েছে তাকে।

এক ওভার পূর্ণ করতে মোট পাঁচটি ওয়াইড ডেলিভারি করেছেন মোস্তাফিজ। সবগুলোই ছিল লেগ স্ট্যাম্পের বাইরে। মাঝে একটা ছক্কাও হজম করেছেন। সব মিলিয়ে মোস্তাফিজের করা ইনিংসের দ্বিতীয় ওভারে খরচ হয়েছে ১২ রান। 

ক্যাচ ছাড়লেন মুস্তাফিজ 

মোহাম্মদ সাইফ উদ্দিনের করা তৃতীয় ওভারে হাতছাড়া হয় দুটি সুযোগ। রান আউট থেকে বেঁচে যান জাতিন্দার সিং। পরে থার্ড ম্যাচে মুস্তাফিজুর রহমানকে কঠিন ক্যাচ দিয়ে টিকে গেলেন কাশ্যপ প্রজাপতি। ঝাঁপিয়ে দুই হাতে বল ধরলেও মুঠোয় রাখতে পারেননি মুস্তাফিজ। 

মোস্তাফিজের দুই উইকেট

আকিয়াব ইলিয়াসের পর কাশ্যপ প্রজাপতিকে ফেরান মোস্তাফিজ।

এবিএস