দেখতে দেখতে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়ে গেল। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল। শনিবার শুরু হবে নক আউট পর্ব। তবে মাঝখানে আজ শুক্রবার কোনো ম্যাচ নাই।
৩২ দলের ৩২ দিনের লড়াইয়ে ইতোমধ্যে অতিবাহিত হয়েছে ১৫ দিন। তবে ১৬তম দিনে চলবে বিরতি। একদিন পর শুরু হবে নক আউট পর্ব।
৮ গ্রুপে ভাগ হয়ে ৩২ দল খেলায় অংশগ্রহণ করেছিল। ইতোমধ্যে ১৬টি দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ১৬ থেকে বিদায় নিবে আরো ৮টি দল। আর বাকি ৮ দেশ খেলবে কোয়ার্টার ফাইনালে।
আগামীকাল শনিবার ব্রাজিল ও চিলির ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের নক আউট পর্ব।
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই





