এশিয়া কাপের দলে সুযোগ পেলেন মুমিনুল হক। নাজমুল হাসান শান্তর ইনজুরিতে এমন সুযোগ এলো মুমিনুলের। বুধবার ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে ডান হাতে চোট পেয়েছেন নাজমুল হোসেন।

নাজমুলকে নিয়ে অনিশ্চয়তা থাকায় সেদিনই নির্বাচকেরা বিসিবি সভাপতির কাছে মুমিনুল হকের নামটি অনুমোদন করে রেখেছিলেন।

শেষ পর্যন্ত এশিয়া কাপে যাচ্ছেন বাঁ হাতি টপঅর্ডার ব্যাটসম্যান মুমিনুল। বাংলাদেশ এশিয়া কাপের দলে মুমিনুলের অন্তর্ভুক্তি নিয়ে দুপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘শান্তর (নাজমুল) চোট নিয়ে চূড়ান্ত প্রতিবেদন এখনো পাইনি।

তবে মুমিনুলের অন্তর্ভুক্তির বিষয়ে আমরা বিসিবি সভাপতির অনুমোদন নিয়ে রেখেছি।’ কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে ব্যাট হাতে উজ্জ্বল নৈপুণ্য দেখান মুমিনুল হক।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৭৪.২৫ গড়ে ১০০ স্ট্রাইক রেটে ২৯৭ রান করেন মুমিনুল।

এমআর