ক্রিকেটে অনেক ইতিহাসই নিজের করে নিয়েছেন ভারতীয় আইকন শচিন টেন্ডুলকার। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করার রেকর্ডটি টেন্ডুলকারের দখলে। এই মেগা ইভেন্টে সর্বোচ্চ ছয় বার অংশ নিয়ে তিনি ২১ বার হাফ সেঞ্চুরি করেছেন।

অনেক পিছনে থেকে দ্বিতীয় স্থানে আছেন দুইবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। তার হাফ সেঞ্চুরি সংখ্যা ১১। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকান হাশেল গিবস ও জক ক্যালিস। ডান হাতি এ দুই ব্যাটসম্যান বিশ্বকাপে ৫০ রানের কোটা পেড়িয়েছেন ১০ বার করে।

পঞ্চম স্থানে ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করা মার্টিন ক্রোর সঙ্গে যৌথভাবে থাকা অপর পাঁচ খেলোয়াড় হলেন-ইংল্যান্ডের গ্রাহাম গুচ, পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ, অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং শ্রীলংকার সনত জয়সুরিয়া- সকলেই নয়টি করে হাফ সেঞ্চুরি করেছেন।

জেডআই