ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

আজ (০৭ মে) মঙ্গলবার বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ।  

ওপেনার শাই হোপের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ করে ২৬১ রান।

ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ ওভার শেষে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

পিঠের চোটে এই ম্যাচ থেকে ছিটকে পড়েন আয়ারল্যান্ডের বিপক্ষে আগের খেলায় সেঞ্চুরি পাওয়া ওপেনার জন ক্যাম্পবেল। তার জায়গায় শাই হোপের সঙ্গে ওপেনিংয়ে নামেন সুনিল অ্যামব্রিস। তাদের ব্যাটে দারুণ শুরু পায় ক্যারিবিয়ানরা।

বাংলাদেশ নেমেছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকার। এরপর সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুনকে নিয়ে ভারসাম্য ব্যাটিং লাইনআপ। শেষ দিকে দ্রুত রান তোলার জন্য আছেন সাব্বির রহমান ও সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, জোনাথন কার্টার, শেন ডাওরিচ, রোস্টন চেস, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কট্রেল, শ্যানন গ্যাব্রিয়েল।

এমবি