স্বভাবতই ম্যাচের আগে বাংলাদেশের একাদশ কেমন হবে সেই জল্পনা চলছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের জায়গাটা নিশ্চিত। তবে পারভেজ হোসেন ইমন ফিরবেন গত ম্যাচে তার বদলে নামা সাইফ হাসান টিকে যাবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। অলরাউন্ডার সাইফেরই লঙ্কানদের বিপক্ষে একাদশে থাকার সম্ভাবনা বেশি। ফর্মহীনতায় থাকা তাওহীদ হৃদয়কে একাদশের বাইরে রেখে যুক্ত হতে পারেন শেখ মেহেদী হাসান।

এ ছাড়া মিডল অর্ডার ও ফিনিশার হিসেবে শামীম হোসেন পাটোয়ারী এবং জাকের আলী অনিকরা তো থাকছেনই। দুবাইয়ের উইকেট বিবেচনায় ২ পেসার ও ৩ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আগের ম্যাচে জয়ের নায়ক নাসুম আহমেদ, রিশাদ হোসেনদের একাদশে থাকাটা প্রায় নিশ্চিত। দুই পেসারের মধ্যেও আগের ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের জায়গা হওয়ার সম্ভাবনা বেশি।

দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে/মাহিশ থিকশানা, নুয়ান থুসারা।

এনএইচ