সাওপাওলোর গৃহহীন আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ব্রাজিল পুলিশ। হাঙ্গামা সৃষ্টিকারী অন্তত ১০০০ ভাসমান বিক্ষোভকারীকে হটাতে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। কর্তৃপক্ষ বলছে বিশ্বকাপের কার্যক্রম এখন থেকেই শুরু হয়ে গেছে।
সিটি হলের পাশ দিয়ে এগিয়ে যাওয়া বিক্ষোভকারীরা সাওপাওলো মোট্রো এলাকার হাউজিং ও অন্যান্য উন্নয়ন কাজ বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে। হোমলেস ওয়ার্কার্স মুভমেন্টের সদস্যরা এসময় হাঙ্গামা শুরু করে। তারা টায়ার ও আবর্জনায় আগুন লাগিয়ে দেয়। পুলিশ জানায়, তারা সিটি হল রক্ষার জন্য সেটি বন্ধ করে দেয়। এবং বিক্ষোভকারীদের প্রতিহত করে।
সাও পাওলো হচ্ছে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের ১২টি ভেন্যুর মধ্যে একটি। যেখানে আর মাত্র ৪২ দিন পর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। ১২ জুন উদ্বোধনী ম্যাচসহ বেশ ক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে।
বামপন্থী ব্রাজিলীয় সরকারের বিশ্বকাপ আয়োজনের জন্য কোটি কোটি টাকার বিনিয়োগকে মেনে নিতে পারেনি অনেক ব্রাজিলীয়। বরং এই মুহুর্তে তাদের যেটি বেশি প্রয়োজন তা হচ্ছে সামাজিক অবকাঠামো ও বাসস্থান।
মেয়রের দপ্তরের হিসাব অনুযায়ী, সাওপাওলো শহরে ১ কোটি ১০ লাখ লোকের বাস। সেখানে এখনো ৭ লাখ লোকের নির্দিষ্ট বাসস্থান নেই।
ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
সাওপাওলোর গৃহহীনদের বিরুদ্ধে পুলিশী অভিযান
সাওপাওলোর গৃহহীন আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ব্রাজিল পুলিশ। হাঙ্গামা সৃষ্টিকারী অন্তত ১০০০ ভাসমান বিক্ষোভকারীকে হটাতে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। কর্তৃ





