আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ফুটবল। এই টুর্নামেন্টের ৬৪টি ম্যাচের ২.৩ মিলিয়ন টিকেট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে ফিফা জানিয়েছে।
এর মধ্যে সম্প্রতি পাঁচ লাখেরও বেশি টিকেট বিক্রি হয়েছে। আরো ১ লাখ ৫৯ হাজার টিকেট বিক্রির অপেক্ষায় আছে। এই টিকেটগুলো ফিফার মাধ্যমে ১২ মার্চ থেকে ১ এপিলের মধ্যে একইভাবে বিক্রি করা হবে। এখানেও আগে আসলে আগে পাওযা যাবে ভিত্তিতেই বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে সর্বশেষ এই টিকেটগুলোর মধ্যে ১২ জুন সাও পাওলোর উদ্বোধনী ম্যাচ এবং ১৩ জুলাই রিওর প্রথম ম্যাচের কোন টিকেট নেই বলে ফিফা জানিয়েছে।
এছাড়াও কার্যত গ্রুপ পর্বে ইংল্যান্ড বনাম ইতালি, যুক্তরাষ্ট্র বনাম পর্তুগাল এবং দ্বিতীয় পর্বে পোত্রো আলেগ্রে এবং সাও পাওলোসহ বেলো হরাইজোনটের সেমিফাইনাল ম্যাচেরও টিকেট ফিফার কাছে আর অবিক্রিত নেই।
বর্তমানে যে টিকেটগুলো বাকি রয়েছে তার মধ্যে ৬০ শতাংশ ব্রাজিলিয়ানদের জন্য সংরক্ষিত আছে। পুরো বিক্রিত টিকেটের মধ্যে এর পরিমাণ ৫৭ শতাংশ।
টিকেট ক্রয়ের দিক থেকে স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ান সমর্থকরা এগিয়ে আছে। সর্বমোট ৯ লাখ ৬ হাজার ৪৩৩টি টিকেট এখন পর্যন্ত তাদের জন্য দেয়া হয়েছে। এরপরই আছে যুক্তরাষ্ট্রের সমর্থকরা। তারা কিনেছে ১ লাখ ২৫ হাজার ৪৫৬টি টিকেট। এরপরের অবস্থানে যথাক্রমে আছে কলোম্বিয়া (৬০, ২৩১), জার্মানী (৫৫,৬৬৬), আর্জেন্টিনা (৫৩,৮০৯), ইংল্যান্ড (৫১,২২২) এবং অস্ট্রেলিয়া (৪০,৪৪৬)।
বিশ্বকাপের ২.৩ মিলিয়ন টিকেট বিক্রি হয়ে গেছে : ফিফা
আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ফুটবল। এই টুর্নামেন্টের ৬৪টি ম্যাচের ২.৩ মিলিয়ন টিকেট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে ফিফা জানিয়েছে।
মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন রোমেরো
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা ষড়যন্ত্রতত্ত্ব। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে মেনে নেওয়ার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই ডিফেন্ডার।
সূচি ঘোষণা বাংলাদেশ-নেপালে হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৭ আসর। ১৬টি দলের অংশগ্রহণে মোট ৪১টি ম্যাচের এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মেয়েরা উদ্বোধনী দিনেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হবে বৃহস্পতিবার, ১ অক্টোবর। কেপটাউনে এই অনুষ্ঠান করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে এই আয়োজন হচ্ছে। একই দিনে ম্যাচের টিকিটও ছাড়া হবে।
তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন প্রকাশ করে তিন সদস্যের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি।














