মমতাময়ী এক ঘটনায় খবরের শিরোনাম হলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ চলাকালেই এক খুদে ভক্তের কান্না থামালেন তার অটোগ্রাফের আবদার মিটিয়ে। ফরাসি লীগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও অ্যামিয়েঁ ম্যাচের ঘটনা এটি।

এদিন অ্যামিয়েঁ ৪-১ গোলে হারায় পিএসজি। ফ্রান্সের পার্ক দি প্রিন্সেস স্টেডিয়ামে ম্যাচের ৯৩তম মিনিটে এক খুদে ভক্ত কান্না করতে করতে মাঠে ঢুকে পড়েন। মাঠে উপস্থিত নিরাপত্তাকর্মীরা ওই বাচ্চাকে সরিয়ে নিতে ঘিরে ধরেন। কিন্তু এগিয়ে যান এমবাপ্পে। নিরাপত্তাকর্মীদের সরিয়ে ওই খুদে ভক্তকে আলিঙ্গন করেন বিশ্বজয়ী এ ফরাসি স্ট্রাইকার।

এবং শিশুকে জড়িয়ে ধরে মাঠের পাশে নিয়ে যান এবং অটোগ্রাফ দিয়ে শান্ত করেন তাকে। এদিন মাঠের খেলায়ও পিএসজির জয়ের ‘নায়ক’ এমবাপ্পেই।

জোড়া গোল করেন তিনি। অপর দুই গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। এই জয়ে বছরের শেষে লীগে নিজেদের শীর্ষস্থান সুসংহত করলো কোচ টমাস টুকেলের দল। টানা ছয় জয়ে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট সংগ্রহ পিএসজির। ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা মার্শেই।

ম্যাচের দশম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। লীগে চলতি মৌসুমে এটি নেইমারে সপ্তম গোল। ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।

চলতি মৌসুমে লীগে এটি তার দশম গোল। ২০১৯ ক্যালেন্ডার ইয়ারে এমবাপ্পে ফরাসি লীগে পেয়েছেন ২৯ ম্যাচে ৩১ গোল।

এএস