ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
তবে ডাবলিনে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলায় এক বলও মাঠে গড়ায়নি। এমনকি টসও অনুষ্ঠিত হয়নি। তবে ম্যাচ শুরুর ঘণ্টা দুই আগে বৃষ্টি থেমেছিল।
কিন্তু ঘণ্টা খানেক বিরতির পর আবার শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এক পর্যায়ে মুষলধারে শুরু হয়। এরপর আর না থামায় স্থানীয় সময় ২টা ১২ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
ফলে দুই দলকে সমান ২ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল বাংলাদেশ। ৩০ বল বাকী থাকতেই ৮ উইকেটের জয় পায় টাইগাররা।
অন্যদিকে উইন্ডিজ উড়িয়ে দিয়েছিল স্বাগতিকদের। ১৯৬ রানের বিশাল জয় পায় ক্যারিবিয়ানরা।

আগামী শনিবার (১১ সে) ফিরতি পর্বে উইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক আয়ারল্যান্ড। আর বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৩ ম্যাচ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান/রুবেল হোসেন/তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, আন্ডি বালবির্নি, লরকান টাকার, কেভিন ও'ব্রায়েন, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, টিম মুরতাঘ, ব্যারি ম্যাকার্থি, জশ লিটল ও বয়েড র্যাংকিন।
এমবি





