তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। এর আগে সিরিজের প্রথম দুই টেস্টেও ব্যাটিংয়ে বড় কোনো সংগ্রহ করতে পারেনি তারা।
এখন দ্বিতীয় ইনিংসেও ২০০ রান করতে ব্যর্থ হলে দীর্ঘ ১১৯ বছর পর একটি পুরোনো রেকর্ডের পুনরাবৃত্তি হবে। টেস্ট ক্রিকেটে সর্বশেষ ১৯০৭ সালে এমন ঘটনা ঘটেছিল। সেবার ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা তিন টেস্টের সিরিজে কোনো ইনিংসেই ২০০ রান করতে পারেনি। সেই সিরিজে দলটির সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৭৮ রান।
তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বর্তমানে ৫২ রানে ২ উইকেট হারিয়ে ব্যাট করছে। ম্যাচে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে তাদের প্রয়োজন আরও ২৬৮ রান।
তবে ১১৯ বছরের পুরোনো ওই লজ্জার রেকর্ড থেকে বাঁচতে পাকিস্তানের দরকার অন্তত ২০০ রান। অর্থাৎ ইতিহাসে নাম লেখানো এড়াতে শেষ ইনিংসে আরও ১৪৮ রান করতে হবে তাদের।
এখন দেখার বিষয়, চাপের মুখে পাকিস্তানের ব্যাটাররা সেই রান তুলতে পারেন কি না, নাকি ১৯০৭ সালের পর প্রথম দল হিসেবে তিন টেস্টের সিরিজে কোনো ইনিংসে ২০০ রান না করার বিরল রেকর্ডে নাম লেখাবে পাকিস্তান।
এস
