জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। বোলার তাসকিন আহমেদ।প্রথম বলে ২ রান। পরের বলেই ছক্কা হাঁকিয়ে ব্যবধান ৬ এ নামিয়ে আনেন পেরেরা। তৃতীয় বলে রান-আউট হয়ে যান নাহিদুল (০)।

পরের বলে ক্যাচ দিলেন শাহরিয়ার নাফীস (০)। ব্যাট হাতে উইকেটে এলেন মালিঙ্গা। পঞ্চম বলে ২ রান। শেষ বলে দরকার ৪। বল করতে এসে ওয়াইড দিয়ে বসলেন তাসকিন। বৈধ যে বলটি হলো, সেটিকে উড়িয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন থিসারা পেরেরা। জয়ের আনন্দে মেতে উঠল রংপুর রাইডার্স। চিটাগং হারল ৩ উইকেটে।

আজ (শনিবার) টস জিতে রংপুরের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে চিটাগং ভাইকিংস ৭ উইকেট হারিয়ে করেছে ১৭৬ রান। জবাবে শেষ বলে ছক্কা মেরে জয় নিশ্চিত হয় রংপুরের।

১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন রংপুরের দুই ওপেনার ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম। আল আমিনের বলে বোল্ড হওয় কিউই হার্ডহিটার আজও বড় স্কোর করতে পারেননি। ২০ বলে করেছেন ১৫ রান। অধিনায়ক মাশরাফি ৩ নম্বরে নেমে গেইলের সঙ্গে ধুমধারাক্কা ব্যাটিংয়ে যোগ দেন। ব্যাটিং তাণ্ডবে দ্রুতই গেইলকে ছাপিয়ে যান রংপুর অধিনায়ক।

মাত্র ১৭ বলে মাশরাফি বিন মুর্তজা করে ফেললেন ৪২ রান! বাউন্ডারি হাঁকান ৪টি। ওভার বাউন্ডারি ৩টি। আউট হন সানজামুলের বলে বোল্ড হয়ে।

স্কোর: রংপুর রাইডার্স ১৮০/৭

রংপুর ব্যাটিং: ব্রেন্ডন ম্যাককালাম ১৫, ক্রিস গেইল ৩৩, মাশরাফি বিন মুর্তজা ৪২, মোহাম্মদ মিথুন ৪৪, রবি বোপারা ১১, থিসারা পেরেরা ২৮, নিহাদুল ইসলাম ০, শাহরিয়ার নাফিস ০, লাসিথ মালিঙ্গা ০*।

চিটাগং বোলিং:  সিকান্দার রাজা ১-০-৭-০, আল-আমিন ৪-০-২৯-১, তাসকিন আহমেদ ৪-০-২১-০, সৌম্য সরকার ২-০-২৪-১, স্টিয়ান ভন জিল ২-০-৩০-০, সানজামুল ইসলাম ৩-০-২৩-১, তানবীর হায়দার ২-০-১৪-১, লুইস রিচ ২-০-১৩-১।

চিটাগং ভাইকিংস: ১৭৬/৭

চিটাগং ব্যাটিং: লুক রনকি ১১, সৌম্য সরকার ৩০, এনামুল হক বিজয় ৭, স্টিয়ান ভন জিল ৬৮, সিকান্দার রাজা ২২, নাজিবুল্লাহ জারদান ২৫, লুইস রিচ ১, তানবীর হায়দার ২* ও আল-আমিন হোসেন ১*।

রংপুর বোলিং: সোহাগ গাজী ৪-০-৩৫-০, লাসিথ মালিঙ্গা ৪-০-৩৭-১, মাশরাফি বিন মুর্তজা ৪-০-৩৮-১, নাহিদুল ইসলাম ১-০-৪-০, রুবেল হোসেন ৪-০-৩৯-১, থিসারা পেরেরা ৪-০-৩৫-১।

দুই দল এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হল বিপিএলে। প্রথম ম্যাচে জয় পেয়েছিল চিটাগং। আজও চট্টগ্রামের মাঠে প্রতিশোধ নিল রংপুর।

এমবি