তামিম ইকবাল কিছুটা ধীর গতিতে খেললেও সৌম্য সরকার ছিলেন বেশ বিস্ফোরক। দক্ষিণ আফ্রিকার পরাক্রমশালী পেস আক্রমণকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছিলেন।

কিন্তু ক্যারিয়ারের ১১তম অর্ধশতক থেকে ৮ রান দূরে থাকতে বিদায় নেন সৌম্য সরকার। এর ফলে দুই ওপেনারই সাজঘরে ফিরলেন।

ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। অষ্টম ওভারে বিনা উইকেটে ৫৮ রান তুলে ফেলে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। বিপদ আঁচ করে বোলিংয়ে পরিবর্তন আনেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি।

পরিবর্তনটা তাৎক্ষণিক কাজে লাগে। নবম ওভারে আন্দিলে ফেলুকওয়ায়োর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ১৬ রান করা তামিম।

তামিমের আউটের কিছুক্ষণ পর আউট হয়ে গেছেন দারুণ খেলতে থাকা সৌম্য সরকারও। নয়টি বাউন্ডারি সহ ৩০ বলে ৪২ রান করে ক্রিস মরিসের বাউন্সারে উইকেটরক্ষক কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ওপেনার। সৌম্যর বিদায়ের পর উইকেটে নেমেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৭৯ রান। ৬ রান নিয়ে সাকিব আল হাসান এবং ৪ রান নিয়ে অপরাজিত আছেন সৌম্য সরকার।

এরআগে তামিম ইকবাল ১৬ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছিলেন।

স্কোর:
বাংলাদেশ ৭৯/২ (১২)
তামিম ১৬ (২৯)
সৌম্য ৪২ (৩০)
সাকিব ৬ (১১)
মুশফিক ৪ (৪)