বিশ্বকাপে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থেকেই আজ (২১ জুন) শুক্রবার হেডিংলিতে মাঠে নামছে বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ড।
চলতি বিশ্বকাপের শুরু থেকে দারুণ ছন্দে আছে মরগ্যানবাহিনী। ৫ টি ম্যাচের মধ্যে ৪ টি জয়ের পাশাপাশি বিশ্বকাপে তারা হারের মুখ দেখেছে মাত্র ১ টি ম্যাচে। অন্যদিকে নিজেদের ৫ ম্যাচের ২ টিতে হেরেছে শ্রীলঙ্কা।
স্বাগতিকদের লক্ষ্য একটাই, ব্যবধানটিকে আরও একটু বাড়িয়ে নেয়া। সেই সঙ্গে সেমিফাইনালের পথে আরও একটু মসৃণ করা। সেই লক্ষ্য অর্জনে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে বোলিং করতে নামছে ইংল্যান্ড।
আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ১৫০ রানের বড় ব্যবধানে জেতায় অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে তারা।
অন্যদিকে, একাদশে ২টি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নের পরিবর্তে টপ-অর্ডার আরও শক্তিশালী করতে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন আভিস্কা ফার্নান্দো। আর অলরাউন্ডার জীবন মেন্ডিস একাদশে ঢুকেছেন মিলিন্দা সিরিওয়ার্ডানার পরিবর্তে।
ইংল্যান্ডে একাদশ: জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, মঈন আলী, আদিল রশিদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।
এমবি





