ফের ভারতীয় শিবিরের ফাটল প্রকাশ্যে। এবার বিরাট বিস্ফোরণ। সরাসরি দলের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কোহলি। তার দাবি, ভারতীয় ক্রিকেট দল মাঠে সিদ্ধান্তহীনতায় ভুগেছে। প্রভাব পড়েছে দলের খেলায়।

কোহলির তির কি ধোনির দিকে? শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে বিতর্ক যদি ধোনির মাথ্যব্যথার প্রথম কারণ হয়, দ্বিতীয় কারণ অবশ্যই রাহানে। যার পছন্দের ব্যাটিং চার  নম্বরে ব্যাট করছেন ধোনি।

খেলার পর ধোনি-রাহানের আলাদা করে দীর্ঘক্ষণ কথা বলার ছবি, তাই সবার নজর কেড়েছে। তবে কি অশান্ত রাহানেকে শান্ত করতে চাইছেন ধোনি? যদিও ধোনি চারে এলে রাহানের জায়গা কোথায়? এ প্রশ্নের ঘোরাফেরা কিন্তু ভারতীয় ড্রেসিংরুমে আপাতত বন্ধ হচ্ছে না। সূত্র: এবিপি আনন্দ

ইআর