বাংলাদেশের বিপক্ষে গতকালের টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে ২ টি-টোয়েন্টি ম্যাচে থেকে নিষিদ্ধ করেছেন আইসিসি।
একই সাথে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা হিসেবে কেটে নেয়া হয়েছে।
আজ রোববার বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, লঙ্কান অধিনায়ক ধীর গতিতে বল করানোর কারণে চার ওভারের বেশি সময় নষ্ট করেছেন। আর বাংলাদেশ অধিনায়ক নষ্ট করেছেন এক ওভারের সময়।
শুধু অধিনায়করাই নন, দুই দলের বাকি সব খেলোয়াড়কেও জরিমানার মুখে পড়তে হয়েছে। শ্রীলঙ্কা টিমের অধিনায়ক ছাড়া বাকি সদস্যদের ম্যাচ ফি’র ৬০ শতাংশ কাটা হয়েছে। আর বাংলাদেশ দলের অধিনায়ক ছাড়া বাকিদের কাটা হয়েছে ম্যাচ ফি’র ১০ শতাংশ করে।
এসএম





