ওয়ালটন ১৬তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ১১৯ রানে এগিয়ে খুলনা বিভাগ। প্রথম ইনিংসে বরিশাল বিভাগের ২৭১ রানের জবাবে ৩৯০ রানেই গুটিয়ে গেছে খুলনা। আর দিন শেষে ১ ওভার ব্যাট করে বিনা উইকেটে শূন্য রান করেছে বরিশাল। ফলে ১১৯ রানে এগিয়ে থাকে খুলনা।

বিকেএসপির দুই নম্বর মাঠে প্রথম দিন শেষে ২ উইকেটে ৭৩ রান তুলেছিল খুলনা। দ্বিতীয় দিনে ইমরুল কায়েসের ১৬৬ রানের কল্যাণে আরও ৩১৭ রান পায় তারা। বরিশালের পক্ষে ৯৪ রানে ৫ উইকেট নেন সোহাগ গাজী।

দিনের শেষভাগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে বিনা উইকেটে শূন্য রানে দিন শেষ করে বরিশাল। ফলে ১০ উইকেট হাতে নিয়ে ১১৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে বরিশাল।

জেডআই