১৭ বছর বয়সী আনসু ফাতির জোড়া গোলের সুবাদে লেভান্তেকে হারালো বার্সেলোনা। রবিবার রাতে ক্যাম্প ন্যুতে ২-১ গোলের জয় পেয়েছেন কিকে সেতিয়েনের শিষ্যরা।
চলতি লিগের প্রথম লেগে লেভান্তের মাঠে ৩-১ গোলে হেরেছিলো বার্সেলোনা। এবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে কিকে সেতিয়েন শিষ্যরা। কিন্তু লিওনেল মেসির একের পর এক সুযোগ মিসে গোলের দেখা পাচ্ছিল না ক্লাবটি। ব্যর্থতার মিছিলে যোগ দেন আতোয়ান গ্রিজম্যানও।
ম্যাচের ৩০ মিনিটে আসে কাঙ্খিত গোল। লিওনেল মেসির থ্রু পাস থেকে স্কোর শিটে নাম তোলেন আনসু ফাতি। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
এবারো গোলে সহায়তা করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ম্যাচের অতিরিক্ত সময়ে রোচিনার গোলে ব্যবধান ২-১ করলেও পরাজয় এড়াতে পারেনি লেভান্তে।
এএস





