বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। আইকন খেলোয়াড়, ধরে রাখা ক্রিকেটার ও বিদেশীদের একটি বড় অংশের সঙ্গে আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো চুক্তি সেরে ফেলায় ড্রাফটে তেমন চমক ছিল না। ড্রাফটের স্থানীয় ১৪০ ক্রিকেটারের মধ্যে ডাকা হয়েছে ৫০জনকে। আর ২০৮ বিদেশি ক্রিকেটারের মধ্যে ডাকা হয় ১৫ জনকে।

শেষ মুহুর্তে বরিশাল বুলস আসর থেকে বাদ পড়ায় আইকন থেকে কাটা পড়া মোস্তাফিজুর রহমান কোন দলে খেলবেন, আগ্রহের মূলে ছিল সেটি। বাঁহাতি পেসার একাই ছিলেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। লটারির মাধ্যমে প্রথম কল পেয়ে মোস্তাফিজকে ডেকে নেয় গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস। ফ্র্যাঞ্চাইজিটিকে খরচ করতে হবে ৪৫ লাখ টাকা।

ঢাকা ডায়নামাইটস
দেশি : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, মোহাম্মদ শহীদ, জহুরুল ইসলাম, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম ও খালেদ আহমেদ। বিদেশি : কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারিন, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভন কুপার, রন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি, আকিল হোসেইন, শাহীন আফ্রিদি ও কিয়েরন পোলার্ড।

রাজশাহী কিংস

দেশি : মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান

মিরাজ, ফরহাদ রেজা, মোস্তাফিজুর রহমান, জাকির

হাসান, নিহাদুজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনীক। বিদেশি : লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, উসমান মির ও রাজা আলী দার।

খুলনা টাইটানস

দেশি : মাহমুদউল্লাহ, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন (শান্ত), আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ ও সাইফ হাসান। বিদেশি : জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, বেনি হাওয়েল, কার্লোস ব্রাফেট, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস লিন, কাইল অ্যাবট, রাইলি রুশো, সিকুগে প্রসন্ন, শিহান জয়সুরিয়া, জফরা আর্চার ও মাইকেল ক্লিঙ্গার।

চিটাগং ভাইকিংস

দেশি : সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভির হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান ও ইয়াসির আরাফাত। বিদেশি : লুক

রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, দিলশান মুনাবীরা, মিসবাহ-উল-হক, নজিবউল্লাহ জাদরান ও লুইস রিস।

রংপুর রাইডার্স

দেশি : মাশরাফি মুর্তজা, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বী, আবদুর রাজ্জাক, ইবাদত হোসেন, ইলিয়াস সানি ও নাহিদুল ইসলাম। বিদেশি : ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, অ্যাডাম লিথ, জনসন চার্লস, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, কুশাল পেরেরা, স্যাম হাইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান ও লাসিথ মালিঙ্গা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশি : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদি হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক ও রকিবুল হাসান।

বিদেশি : শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান, ফখর জামান, জস বাটলার, কলিন মুনরো, মারলন স্যামুয়েলস, ডুয়ানে ব্রাভো, ড্যারেন ব্রাভো, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমন মিরে ও রুম্মন রাইস।

সিলেট সিক্সার্স

দেশি : সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন ও শরীফউল্লাহ।

বিদেশি : রস হুইটলি, লিয়াম প্লাংকেট, দাসুন শানাকা, ওয়ানিডু হাসারাঙ্গা, বাবর আজম, আন্দ্রে ম্যাকার্থি, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্টোকি, চতুরাঙ্গা ডি সিলভা, গুলাম মুদাসসর খান, দানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা, উসমান খান ও রিচার্ড লেভি।

এএস