কাল থেকেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ। এ নিয়ে চায়ের কাপে উঠছে ঝড়। বিরাজ করছে টানটান উত্তেজনা।

২০০৭ বিশ্বকাপের পর থেকে ভারতীয় ভক্তরা সমীহ করে বাংলাদেশকে। আর ২০১৫ বিশ্বকাপের পর থেকে ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে বাংলাদেশী দর্শকরা। যার ফলে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দর্শকদের উন্মাদনা থাকেই।

তিনটি টি-২০ এবং দুটি টেস্ট খেলতে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল প্রথম টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। বিশ্বজুড়ে ১২টি টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে দেখা যাবে সিরিজের ম্যাচগুলো।

বাংলাদেশী দর্শকরা গাজী টিভিতে সিরিজের সব ম্যাচ দেখতে পারবে। আর অনলাইনে ম্যাচগুলো দেখাবে র‍্যাবিট হোল বিডি ও তাদের ইউটিউব চ্যানেল।

ভারত এবং উপমহাদেশের বাকি দেশে সিরিজ দুটি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টসে।

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সফরের প্রথম টি-২০ ম্যাচ।

এম বিল্লাহ