প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দেয়ার অপরাধে চার মাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে উরুগুয়ে ফুটবল ফেডারেশন ও স্ট্রাইকার সুয়ারেজের আবেদন খারিজ করে দিয়েছে ফিফা। বৃহস্পতিবার এ কথা নিশ্চিত করা হয়েছে।
ফুটবলের বিশ্ব নির্বাহী সংস্থার এ বিবৃতিতে বলা হয়, ‘উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং উরুগুইয়ান ফুটবল এসোসিয়েশন উভয়ের করা আবেদন খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা আপিল কমিটি।’
‘উরুগুইয়ান ফুটবল ফেডারেশন এবং খেলোয়াড়কে নিজেদের নেয়া সিদ্ধান্ত ফিফা আপিল কমিটি জানিয়ে দিয়েছে।’
ফিফার বিবৃতিতে বলা হয়, সুয়ারেজ ইচ্ছা করলে এখনো সর্বোচ্চ ক্রীড়া আদালত সুইজারল্যান্ডস্থ ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’-এ আবেদন করতে পারবেন।
বিশ্বকাপে ডি গ্রুপে গত ২৪ জুন ইতালির চিয়েলিনি গিওর্গিকে কামড় দেয়ার অপরাধে ফিফা সুয়ারেজকে বিশ্বকাপ থেকে বের করে দেয় এবং সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে তাকে চার মাসের জন্য নিষিদ্ধ করে।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





