টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। কিন্তু সুপার-১০ পর্বে খেলার জন্য এখনো আয়ারল্যান্ডের ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তাদেরকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়ে। আরব আমিরাতের বিপক্ষেও জয় পেয়েছে আইরশিরা। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলে পরের রাউন্ড নিশ্চিত হবে তাদের। কিন্তু ডাচদের কাছে বড় ব্যবধানে হেরে গেলে হিসাব পাল্টে যেতে পারে।
নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের ধারায় ফেরা জিম্বাবুয়ে শুক্রবার জয়ের জন্য বেশ উদগ্রীব ছিল। তাই টস জিতে টার্গেটে খেলতে প্রথমে ফিল্ডিং বেছে নেন দলনেতা ব্রেন্ডন টেইলর। বল হাতে বেশ সফল ছিলেন তারা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময় ১১৬ রানের বেশি এগুতে পারেনি আমিরাত।
আমিরাতের পক্ষে সর্বোচ্চ স্কোর ৩০ রান করেন স্বপ্নিল পাতিল। ওয়ানডাউনে মাঠে এসে ২৬ রান করে সাজঘরে ফিরে যান দলনেতা খুররাম খান। এছাড়া শেষ দিকে কামরান শাহজাদের ১৫ বলে ২১ রানই উল্লেখযোগ্য। জিম্বাবুয়ের বোলার সীন উইলিয়ামস সর্বোচ্চ তিনটি উইকেট নেন।
জবাবে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। মাত্র ৩৪ রানেই ৪ উইকেট হারায় তারা। তবে চিগুম্বুরা ও মারুমার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৩.৪ ওভারে ৫ উইকেটের বিনিময় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় টেইলরের দল। ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় হার না মানা ৫৩ রান করেন চিগুম্বুরা। তার সঙ্গে ১৪ বলে ২২ রান নিয়ে খেলা শেষ করেন মারুমা।
খেলা
জয়ের পরও অপেক্ষায় জিম্বাবুয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। কিন্তু সুপার-১০ পর্বে খেলার জন্য এখনো আয়ারল্যান্ডের ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তাদেরকে।





