অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপে ২২ বছর আগের ডিজাইন করা জার্সি পরে মাঠে নামবে পাকিস্তান দল। ১৯৯২ সালে যে ডিজাইনের পার্সি পরে ইমরান খানের দল বিশ্বকাপ জিতেছিল, এবারও সে রকমের জার্সি ব্যবহারের পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০১৫ বিশ্বকাপের এখনও ৬৪ দিন বাকি। এবারের বিশ্বকাপটি পাকিস্তান ক্রিকেটের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কেননা ইমরান খানের নেতৃত্বধীন পাকিস্তান দল এই মাঠেই প্রথম ও একবারই বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নিয়েছিল।

প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, আইসিসি ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ স্মরণে রেপ্লিকা প্লেয়িং শার্টের ডিজাইন করার ঘোষণা দিয়েছে পিসিবি। সে বছর ও বিশ্বকাপ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেই অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯২ সালে একই ডিজাইনের জার্সি গায়ে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।

জেডআই