টানা তৃতীয়বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়ার মেয়েরা। এরমধ্য দিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জয়ের হ্যাট্রিক করলো তারা।
ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডকে দমিয়ে রাখতে সক্ষম হয় অস্ট্রেলিয়ার মেয়েরা। এর ফলও আসে তাদের ঘরে। ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দেয় তারা।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করে। জবাব দিতে মাঠে নেমে ১৫ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে ন্যায় অসিরা।
টার্গেট তাড়া করতে নেমে ৪৪ রানে উদ্বোধনী জুটি ফিরে গেলেও তৃতীয় উইকেটে এলিস পেরির সঙ্গে মেগ লেনিংয়ের ৬১ রানের জুটির সৌজন্যে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।
ম্যাচে শার্লট অ্যাডওয়ার্ডস (১৩),সারাহ টেইলর (১৮) ও হিদার নাইট (২৯) রান করেন।
ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার সারাহ কয়টে সবার নজর কাড়েন। এছাড়া দুটি করে উইকেট নেন এলিস পেরি ও রেনে ফারেল।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
খেলা
অস্ট্রেলিয়ার মেয়েদের শিরোপা জয়ের হ্যাট্রিক
টানা তৃতীয়বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়ার মেয়েরা। এরমধ্য দিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জয়ের হ্যাট্রিক করলো তারা।





