প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তার মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের আগে। দলের গুরুত্বপূর্ণ বোলার লুঙ্গি এনগিডি চোটের কারণে নামতে পারছেন না বুধবার।

অন্যদিকে ভারতের মুখোমুখি হবার আগেই জানিয়ে দেয়া হয়েছে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেছেন প্রোটিয়াদের সেরা অস্ত্র ডেল স্টেন।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও টস জিতেছিল দক্ষিণ আফ্রিকাকে। ওই ম্যাচে ইংলিশদের দেয়া ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৭ রানে অলআউট হয় দলটি।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও টস জিতে নেয় প্রোটিয়ারা। এরপর টাইগারদের ব্যাট করতে পাঠান দলপতি ফাফ ডুপ্লেসি। আর এই সিদ্ধান্তটিই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। বাংলাদেশের করা ৩২৯ রানের পাহাড়ে চাপা পড়ে শেষ পর্যন্ত হারতে হয় ২১ রানে।

এদিন সাউথহ্যাম্পটনের রোজ বোলে ভারতের বিপক্ষে ফের টস জিতেছে। তবে এবার ফিল্ডিং নয় ব্যাট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ম্যাচে হারলেই বড় ধরনের বিপদে পড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া অন্যকোনও অপশন হাতে নেই।

এদিকে সবার শেষে বিশ্বকাপ যাত্রা শুরু করছে ভারতীয়রা। এরইমধ্যেই দলগুলো প্রায় দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। এ বার পালা বিরাট কোহলি নেতৃত্বাধীন দলের।

 

জেড