দ্বাদশ এশিয়া কাপে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে প্রথমে ব্যাট করে পাকদেরকে ২৪৬ রানের লক্ষ্য বেধে দিয়েছে ভারত। জবাবে উদ্বোধনী জুটিতেই পাওয়ার প্লে পার করে পাকিস্তান। কিন্তু ১১ তম ওভারের শেষ বলেই প্রথম উইকেট হারায় তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ৩৩ রান করা আহমেদ শেহজাদের সঙ্গে ০ রান নিয়ে ক্রিজে আছেন মোহাম্মদ হাফিজ।
এর আগে ২৫ রান করে রবীচন্দ্র অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন শারজীল খান।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান টস জয়ী পাকিস্তানের অধিনায়ক মিজবাহ উল হক। বল হাতে শুরুটা ভালোই করেছিল পাকরা। তৃতীয় ওভারে মারমুখী ব্যাটসম্যান শেখর ধাওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ হাফিজ। ফর্মে থাকা বিরাট কোহলিও বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে পারেননি। মাত্র ৫ রান করেই উমর গুলের বলে উইকেটরক্ষক উমর আকমলের তালুবন্দী হন তিনি।
দলের রানের চাকা সচল রেখে ক্যারিয়ারের ২২তম ওয়ানডে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার রোহিত শর্মা। তার ব্যাটে আশার আলো দেখে ভারত। তবে রোহিতকে মাঠ থেকে বিদায় করে দিয়ে দলকে স্বস্তি এনে দেন পাক বোলার মোহাম্মদ তালহা। মোহাম্মদ হাফিজের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়ার আগে ৫৮ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৫৬ রান করেন তিনি।
রোহিতের পর রাইদুও হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৫৮ রান করে তিনি আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত টিকে থেকে ৫২ রান করেন রবীন্দ্র জাদেজা। তার এই স্কোরের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে ভারত।
পাকিস্তানের বোলার সাঈদ আজমল তিনটি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট পান মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ তালহা।
ঢাকা,২মার্চ(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
প্রথম উইকেট হারালো পাকিস্তান
দ্বাদশ এশিয়া কাপে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে প্রথমে ব্যাট করে পাকদেরকে ২৪৬ রানের লক্ষ্য বেধে দিয়েছে ভারত।





