পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এবার সেমিফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় অবস্থানে থেকে শেষ চারে আসে রংপুর রাইডার্সও।
আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস জিতেও মাশরাফির কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।
টস হেরে আগে ব্যাট করছে মাশরাফিরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭ ওভার ৩ বলে ৫৭ রান।
পয়েন্ট টেবিল নিয়ে এখন মাতামাতির পর্ব শেষ। প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে সেটিই চলে যাবে সরাসরি ফাইনালে।
আর যারা হারবে তাদের সামনেও সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে এলিমেনিটর পর্বে জয়ী দলের সঙ্গে রোববার মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলটি।
এমকে





