ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাফ-সেঞ্চুরির পর বিদায় নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা ও ফাফ ড্র প্লেসিস।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন রিলি রুশো (১৫) ও ডি ভিলিয়ার্স (১১)।

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৮ রানে ওপেনার ডি কককে হারায় তারা। ১২ রান করে জ্যাসন হেল্ডারের বলে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ আউট হন তিনি।

তবে ওয়ানডাউনে মাঠে নামা ডু প্লেসিসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন হাশিম আমলা। উভয় ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। এতে তাদের জুটি থেকে আসে ১২৮ রান। তবে ৬৫ রানে গেইলের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন আমলা। এরপর দলের রানের খাতা আর মাত্র এক রান যোগ হতে একই ওভারে রামদিনের হাতে ক্যাচ আউট হন ডু প্লেসিস।

জেডআই