জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস দ্বিতীয় ম্যাচে হলেন ব্যর্থ। তবে লিটন ব্যর্থ হলেও থেমে নেই তামিম ইকবাল।

দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই তার ব্যাটে দেখা গেছে স্ট্রোকের ফুলঝুরি। এরইমধ্যে এই বাঁহাতি ওপেনার ১০৬ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরিও।

ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরিটি তিনি ১৪ বাউন্ডারিতে সাজিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২০০ রান।

রানে ফেরার দিনে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক গড়েছেন তিনি।

মঙ্গলবার (০৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৯১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন তামিম। এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন ৫০ ওভারের ক্রিকেট ক্যারিয়ারের ৪৮তম ফিফটি।

ফিফটিকে ১২তম সেঞ্চুরির দিকে নিয়ে যাওয়ার পথে ৭ হাজার রানের মাইলফলকের চূড়ায় ওঠেন ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। তাকে ৭ হাজারি ক্লাবে নাম লেখাতে খেলতে হয়েছে ২০৬ ম্যাচ ও ২০৪ ইনিংস। তার গড় ৩৫.৮৭। সর্বোচ্চ স্কোর ১৫৪।

এমবি