আজ মিরাজের জোড়া আঘাত দিয়ে মিরপুরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশে। তার আগের দিনটাও ছিল শুধূ মিরাজ এবং সাকিবের।
আজ তৃতীয় দিনের চতুর্থ ওভারেই ক্রিজে জেঁকে বসা শিমরন হেটমেয়ারকে ফিরিয়ে দেন। তারপর ফেরালেন দেবেন্দ্র বিশুকে।
ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৮৯ রান। ব্যাট করছেন শন ডোরিচ (২৩*) ও ক্রেমার রোচ (০*)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু থেকেই স্পিনারদের দিয়ে রণনীতি সাজিয়েছে বাংলাদেশ। সাফল্যও এসেছে অভাবিত। তারই ধারাবাহিকতায় চলছে সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা। এরই মধ্যে ৭ উইকেট নেই সফরকারীদের।
এদিন বল করতে এসে দিনের চতুর্থ ওভারের তৃতীয় বলে হেটমেয়ারকে নিজের তালুবন্দি করে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। ফলে ৩৯ রানে থেমে যায় হেটমেয়ারের লড়াকু ইনিংসটি। এরপর আট নম্বরে ব্যাট করতে নামা বিশুকে (১) সাদমান ইসলামের তালুবন্দি করে ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নিলেন মিরাজ।
শনিবার মাহমুদউল্লাহর ক্যারিয়ারসেরা ইনিংসে ভর দিয়ে বড় রানের ভিত্তি পায় বাংলাদেশ। পাশাপাশি অভিষিক্ত সাদমানের ৭৬, সাকিবের ৮০ ও লিটন দাসের ৫৪ রান ইনিংস গড়তে বড় অবদান রাখে।
জেড





