কুয়ালালামপুরের কিনরানা ওভাল স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের সঙ্গে টাইগ্রেসরা যখন বুক চিতিয়ে লড়ে যাচ্ছিলেন। ঠিক তখন টিভি সেটের সামনে বসে সেই লড়াই উপভোগ করলেন জাতীয় দলের ক্রিকেটাররা। নারীদের জয় দেখলেন তারা।

 ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শ্বাসরুদ্ধকর ম্যাচের জয় নেচে আর হৈ হুল্লোড় করে উপভোগ করলেন টাইগাররা। রোববার (১০ জুন) খেলা শেষে তামিম তার ফেরিফাইড ফেসবুকে সবাই মিলে খেলা উপভোগেরে ভিডিওটি শেয়ার করেছেন। এবং সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন ‘ওয়েল ডান গালর্স'। সেই ভিডিওতে দেখা গেছে, জাতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড়রা সেখানে উপস্থিত ছিলেন।

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া হারের কষ্ট বুঝি দূর করলেন নারী দলের ইতিহাস গড়া জয় দেখে।

এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে, ভারতে ১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে শুভসূচনা এনে দেয় দুই ওপেনার সামিমা রহমান-আয়েশা রহমান। সামিমা রহমান ১৯ ও আয়েশা রহমান ১৭ রান করেন।

বাংলাদেশের দুই ওপেনার বিদায়ের পর হাল ধরেন নিগার সুলতানা ও রুমানা আহমেদ। নিগার আহমেদ বিদায়ের পর দল টেনে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন রুমানা। শেষ দিকে জাহানারা আলমের অবদানে বিজয়ী হন টাইগ্রেসরা। ভারতের পক্ষে একটি করে উইকেট নেন শিখা পান্ডে, দীপ্তি শর্মা ও জুলহান।

এর আগে, কুয়ালালামপুরের কিনরানা ওভাল স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করেছে ভারত। ভারতীয়দের পক্ষে একাই লড়েছেন দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর। তার অপরাজিত হাফসেঞ্চুরিতেই দলীয় একশ ছাড়ায় ভারতের ইনিংস।

অষ্টম উইকেটে অভিজ্ঞ ঝুলান গোস্বামিকে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন হারমানপ্রিত। আউট হওয়ার আগে ১১ রান করেন ঝুলান। ইনিংসের শেষ বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হারমানপ্রিত। ক্যারিয়ারের ৫ম হাফসেঞ্চুরিতে ৫৬ রান করেন তিনি। ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ১১২ রানে।

বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন রোমানা আহমেদ এবং খাদিজা তুল কুবরা। এছাড়া ১টি করে উইকেট নেন সালমা খাতুন এবং জাহানারা আলম।

এসএম