বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ সভাপতি নির্বাচনে তিন জন প্রার্থী হয়েছেন। দুটি পদের বিপরীতে নির্বাচনে লড়বেন তারা। বৃহস্পতিবার মনোনয়নপত্র তোলা ও জমা দেয়ার শেষ দিনে এটা নিশ্চিত হওয়া গেছে।

প্রথম দিকে তালিকায় ছিলেন দুই জন। তারা হলেন মাহবুব উল আনাম ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক হওয়া আ জ ম নাসির। তাই নির্বাচন একতরফা হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার শেষ দিনেশেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে পরিচালক হওয়া নজীব আহমেদ সহ-সভাপতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আ জ ম নাসির। বৃহস্পতিবার প্রথমে নজীব আহমেদ মনোনয়নপত্র জমা দেন। আর শেষ বিকেলে মনোনয়নপত্র জমা দেন মাহবুব উল আনাম।

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, "মাহবুব উল আনাম, আ জ ম নাসির ও নজীব আহমেদমনোনয়নপত্র কিনেছেন এবং জমা দিয়েছেন। ১৩ সেপ্টেম্বর প্রার্থীতা বাছাই হবে এবং ১৬ সেপ্টেম্বর নির্বাচন হবে।"

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই