ফিটনেসের ঘাটতির কারণে ভারতের বিপক্ষে খেলা হয়নি মোস্তাফিজের। বিসিএলে নিজেকে মেলে ধরেছেন তিনি। যোগ্যতা প্রমাণও করেছেন।পুরস্কার হিসেবে শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টেস্ট দলে ডাক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোস্তাফিজকে অভিনন্দন জানিয়ে সাসেক্স লেখে, আজ আমাদের বাংলাদেশি সমর্থকদের অভিনন্দন জানাই, সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ দলে ডাক পাওয়ায় সাবেক সাসেক্স খেলোয়াড় মোস্তাফিজকেও অভিনন্দন।
উল্লেখ্য, গত আগস্টে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড গিয়ে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এরপর সেখানে অস্ত্রোপচার শেষে প্রায় পাঁচ মাস রিহ্যাব করার পর নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও ফিরে পাননি নিজের স্বাভাবিক ছন্দ। তবে চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ছন্দ ফিরে পেয়েছেন তিনি। দুই ম্যাচে ৪টি উইকেট পেলেও স্বাভাবিক বোলিং করতে পারায় শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্যই দলে অন্তর্ভূক্ত করা হয়েছে তাকে।
নাজিব





