এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-৩) রিকার্ভ পুরুষ এককে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ রোমান সানা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে সোনা জয়ের লড়াইয়ে রোমান সানা ৭-৩ ব্যবধানে হারান চীনের প্রতিপক্ষ ঝেনকি শিকে।
পাঁচ সেটের খেলায় প্রথমটি ২৮-২৮ পয়েন্টে ড্র করেন সানা। দ্বিতীয়টিতে ২৯-২৬ পয়েন্টে হেরে যান। কিন্তু তৃতীয় সেটে ২৫-২৭ পয়েন্টে ঘুরে দাঁড়ান বাংলাদেশি এই আর্চার।

পরের দুই সেটে ২৫-২৮ ও ২৭-২৮ ব্যবধানে জিতে ২৪ বছর বয়সী এই তরুণ আর্চার নিশ্চিত করেন সোনা।
ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতা সানার সামনে দলীয়ভাবেও সোনা জেতার সুযোগ ছিল। কিন্তু সানা, তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলদের নিয়ে গড়া দলকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

দলীয় ইভেন্টে চীনের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-৫ ব্যবধানে হেরে যান বাংলাদেশি তীরন্দাজরা।

এমবি