ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। গ্যাবায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
দুই দলের একাদশেই আছে পরিবর্তন। চোটগ্রস্ত হজরতুল্লাহ জাজাইয়ের পরিবর্তে আফগান একাদশে গুলবাদিন নাইব। আর লঙ্কান একাদশে সুযোগ পেয়েছেন প্রমদ মাদুশান, বাদ গিয়েছেন চামিকা করুনারত্নে।
শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়াহিদু হাসারাঙ্গা, চারিথ আসালাঙ্কা, মাহেশ থিকসানা, প্রমদ মাদুশান, কাসুন রাজিথা, লাহিরু কুমারা ও পাথুম নিশানাকা।
আফগানিস্তান একাদশ : গুলবাদিন নাইব, ইবরাহিম জাদরান, রাহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, ফজলে হক ফারুকি, আজমাতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, মুজিবুর রহমান ও উসমান ঘানি।
এবিএস





