প্রথমবারের মতো নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলছেন বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল।
এবারের আসরে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। তামিম বাদেও এই দলে রয়েছেন উপুল থারাঙ্গা ও ধামিকা প্রসাদের মত তারকা। দলটির নেতৃত্বে রয়েছেন নেপালের ক্রিকেটার শারদ ভেসোকার।
অন্যদিকে, ইপিএলে তামিমদের প্রতিপক্ষ পোখারা রাইনোস। এই দলের নেতৃত্বে রয়েছেন ভিনোদ ভাণ্ডারী। আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার আসেলা গুনারত্নে ও ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস।বিডিক্রিকটাইম
একনজরে দুই দলের একাদশ:
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স: উপুল থারাঙ্গা, তামিম ইকবাল, রোহিত পাউদেল, আরিফ শেখ, কুশাল মাল্লা, আবিনাশ বোহারা, প্রদীপ আইরে, ধামিকা প্রসাদ, তুল বাহাদুর থাপা, দুর্গেশ গুপ্ত।
পোখারা রাইনোস: রিচার্ড লেভি, সুনীল ধামালা, বিপিন রাওয়াল, বিক্রম সব, লোকেশ বাম, বিনোদ ভাণ্ডারী, সুশান ভারি, বিবেক যাদব, কেসরিক উইলিয়ামস, আসেলা গুনারত্নে, নন্দন যাদব।
এমবি





