এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে অংশ নিয়েছেন বাংলাদেশের ওডিআই অধিনায়ক তামিম ইকবাল।

১ম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাট করার সুযোগ হয়নি বাংলাদেশের এই তারকার।

দ্বিতীয় ম্যাচে ১৩ বল খেলে একটি করে ৪ ও ৬ মেরে রান করেন ১২ রান।

অন্যদিকে ১৬ বলে ১৪ রান করেন তৃতীয় ম্যাচে। তিনটি ৪ এসেছিল তামিমের এই ইনিংসে। অবশেষে ব্যাট হেসেছে বাঁ-হাতি এই ওপেনারের।

চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে তামিমের দল ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের।

আজ সোমবার (৪ অক্টোবর) নেপালে টাইগার্সের ১৬৪ রানের জবাবে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় গ্ল্যাডিয়েটর্স।

ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬৫ রানের লক্ষ্যে মাঠে নেমে দুর্দান্ত শুরু করেন তামিম ইকবাল ও প্রদীপ আরি। দুই ওপেনারের ব্যাট থেকে আসে ১০৬ রান।

বাংলাদেশি তারকা তামিম করেন ৩০ বলে ৪০ রান করেন। ৫টি চার ও ১টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

অন্যদিকে প্রদীপ আরি ৩৯ বলের ৮ চার ও ৩ ছক্কায় ৭২ রান তুলেন।

শেষ পর্যন্ত উপুল থারাঙ্গার হাত ধরে জয় নিশ্চিত হয় ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের। ১৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার।

৪ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে জয়ের জয় নিশ্চিত হয় তামিমদের।

এদিন সকালে হিমালয়ের দেশটির কীর্তিপুর শহরের এই মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার্সরা। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ পায় চিতওয়ান টাইগার্স।

সংক্ষিপ্ত স্কোর:


চিতওয়ান টাইগার্স: ১৬৪/৮
ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্স: ১৬৫/৪

ফল: গ্ল্যাডিয়েটর্স ৬ উইকেটে জয়ী।

এইচএন