হঠাৎ করেই পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিলের সিদ্ধান্ত অবাক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে সুখবর হলো নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রধান ডেভিড পিভার।

এমনটিই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। দুবাইয়ে সদ্য শেষ হওয়া আইসিসির পাঁচদিনের বোর্ড সভায় উপস্থিত ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে পাপন বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান আমাকে নিশ্চিত করেছেন তারা শিডিউল অনুযায়ী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল পাঠাবে। তিনি নিজেও ওই সময়ে বাংলাদেশ সফরে আসবেন।’

খুব শিগগিরই অফিসিয়ালি এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন পাপন। কোরবানির ঈদের আগে-পরে চট্টগ্রাম ও ফতুল্লায় টেস্ট দু’টি হওয়ার কথা রয়েছে।

এমএনজে