দ্বিতীয় দিনের মতো মাঠে নামলেন রংপুর ও কুমিল্লা। বিপিএলের চলতি আসরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যা ঘটলো তাকে নাটক না বললে বোধ হয় অন্যায়ই হবে।
গত কাল রোববার (১০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার ৩৫ মিনিট পরেই অনাহুত অতিথি হিসেবে আবির্ভূত হয় বৃষ্টি। ঘড়িতে সময় তখন সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিট।
টস হেরে ব্যাটিংয়ে নামা মাশরাফির রংপুরের রান তখন ১ উইকেটে ৫৫। ব্যাটিংয়ে ৪৬ রানে জনসন চার্লস ও ৪ রানে ব্রেন্ডন ম্যাককালাম। ওভার শেষ হয়েছে ৭টি। ম্যাচের ঠিক এমন অবস্থায় বৃষ্টি বাগড়ায় বন্ধ হয়ে যায়। টানা বৃষ্টির পর কিছুটা কমে রাত ৮টা ৫৪ মিনিটে গ্রাউন্ডস কর্মীরা কাভার উঠাতে এলে তখন আবার বৃষ্টি শুরু হলে তা ঢেকে দেওয়া হয়।
এরপর রাত ৯টা ২০ মিনিটে বৃষ্টি পুরোপুরি থেমে গেলে কাভার উঠিয়ে নেওয়া হয়। ঠিক তখনই মাঠে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও পরিচালক মাহবুব আনামের সঙ্গে কথা বলতে দেখা যায় দুই দলের অধিনায়ক মাশরাফি ও





