দুর্দান্ত শুরু করে ১৬ রানে ফিরেছেন তামিম ইকবাল। সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়বার আগেই ৩০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে থামেন সৌম্য সরকার। ব্যাট করছেন মুশফিক। বিধ্বংসী সৌম্য সরকারের জন্য গ্যালারিতে আফসোস যেন কমছেই না টাইগার ভক্তদের।

লন্ডনের আন্ডার গ্রাউন্ড থেকে শুরু করে যে দিকে চোখ যায় টাইগারদের লাল-সবুজের জার্সি পরা বাংলাদেশি সমর্থক। ছুটে চলছেন সবাই ওভাল স্টেডিয়ামের দিকে। স্টেডিয়ামের প্রবেশ পথেও একই অবস্থা।

গ্যালারির প্রবেশ পথে, দক্ষিণ আফ্রিকান এক দম্পতির পিছনে দাঁড়িয়ে আছি, ভিতরে দর্শক গ্যালারি থেকে আওয়াজ আসছিল 'বাংলাদেশ' 'বাংলাদেশ'। এমন স্লোগান শুনে ওই দম্পতি বলছিল, 'বিদেশ নয়, এই যেন হোম গ্রাউন্ডই খেলেছে টাইগাররা।'
লাল-সবুজের পতাকা আর জার্সিতে ভরে আছে পুরো গ্যালারী। মনে হচ্ছে বাংলাদেশের কোন মাঠ।

এবিসিদ্দিক