সব ধরনের আন্তর্জাতিক সাঁতার থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হলেন ২২ বার অলিম্পিক পদক জয়ী মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস (২৯)।

এছাড়া ২০১৫ সালে রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছে ইউএসএ সুইমিং।

অ্যালকোহল গ্রহণ করে অনুমোদিত সীমার বেশি গতিতে গাড়ি চালানোয় সম্প্রতি আটক করা হয় ২৯ বছর বয়সী এ সাঁতারুকে।নিষেধাজ্ঞার মাত্র একদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েকদিনের জন্য সাঁতার থেকে নিজেকে দূরে রাখার কথা বলেন তিনি।


ইউএসএ সুইমিং জানায়, ফেলপসের এ নিষেধাজ্ঞা আগামী এপ্রিলে শেষ হলে আগস্টে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারবেনা তিনি।

২০০৪-২০১২ সাল পর্যন্ত তিনবার অলিম্পিকে অংশগ্রহণ করে ২২টি পদক অর্জন করেন ফেলপস। এর মধ্যে ১৮টিই স্বর্ণ।

এর আগে ২০০৪ সালে একই অভিযোগে অভিযুক্ত হন ফেলপস।

এমএইচ