বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায় ফ্যাফ ডু প্লেসিস। ফলে আগে ব্যাটিং করছে টাইগাররা।
পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তান এরিমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে এবং হেরেছে। তিন দলের মধ্যে আফগানিস্তান শুধু ২০০ রান পার করেতে পেরেছে।
এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা দুদলই অল-আউট হতে হয়েছে দেড়’শ রানের নিচে। এশিয়ার দলগুলোর কেন এমন হাল? এই প্রশ্নের উত্তর দিতে পারবে কি বাংলাদেশ?
সুখবর জানিয়েছেন মাশরাফি। দলের সবাই ফিট। দলে আছেন তামিম ইকবালও। ভালো ব্যাট করে লড়াই করার প্রত্যয় জানিয়েছেন তিনি। মাশরাফি বলেছেন, ‘আমাদের দলের প্রস্তুতি ভালো। উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালোই হবে। নির্ভর করছে আমরা কেমন ব্যাট করি তার ওপর।’
বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রেসি ভ্যান ডার ডুসেন, পল ডুমিনি, ডেভিড মিলার, অ্যান্ডি ফিলহুকওয়েও, ক্রিস মরিস, কাগিসো রাবদা, লুঙ্গি নিগিদি ও ইমরান তাহির।
এএস





