বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক চিটাগং ভাইকিংস।

জহুর আহদে চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর একটা ৪০ মিনিটে। ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে যায়।

অন্যদিকে লোকাল বয় তামিম ইকবাল খেলছেন কুমিল্লা ভিকটোরিয়ানসের হয়ে। প্রিয় দল নাকি প্রিয় ক্রিকেটার কার জয় হবে আজ সেটি বোঝা যাবে ২২ গজের লড়াইয়ে।

ঘরের মাঠে পর পর দুই ম্যাচ হারার পর এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে কুমিল্লার দলপতি ইমরুল কায়েসও প্রথমে ফিল্ডিং করতে পেয়ে খুশি, এমনটাই জানিয়েছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ৩৫ তম ম্যাচে কুমিল্লা একাদশে মোহাম্মদ শহিদের বদলে জায়গা করে নিয়েছেন আবু হায়দার রনি।

অন্যদিকে পেসার রবিউল হকের বদলে ওপেনার সাদমান ইসলামকে ডাক দিয়েছে স্বাগতিকরা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস (অধিনায়ক), সামসুর রহমান, থিসারা পেরারা, শহিদ আফ্রিদি, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, ও আবু হায়দার রনি।

চিটাগং ভাইকিংস
মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, সিকান্দার রাজা, মুশফিকুর রহিম (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।

এএস