সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের সংগ্রহ করে ২৮২ রান।

লাহিরু কুমারার তোপের মুখে দলীয় ৫৮ রানে সৌম্য-তামিমকে হারিয়ে কিছুটা চাপে পড়লেও মুশফিক-মিঠুন জুটিতে জয়ের ভিত পায় টাইগাররা। ফিফটি তুলে মুশি সাজঘরে ফিরলেও মিঠুনের ব্যাটে কাঙ্ক্ষিত লক্ষ্যেই ছুটছে বাংলাদেশ।

মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে টাইগার বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নেন রুবেল হোসেন ও সৌম্য সরকার। একটি করে উইকেট তুলেছেন তাসকিন রহমান, মুস্তাফিজুর রহমান ও ফরহাদ রেজা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ২৪৫ রান। তিনে নামা মোহাম্মদ মিঠুন ৮৪ রানে এবং সাব্বির রহমান ১৪ রানে ক্রিজে আছেন। শেষ ব্যাটসম্যান হিসেবে ৩৩ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ।

এর আগে দলীয় ৪৫ রানেই দুই চারে মাত্র ১৩ রানে আউট হন সৌম্য। এরপর ভালো খেলতে থাকা অধিনায়ক তামিম ইকবাল আউট হয়েছেন ৩৭ রান করে। ৪৭ বল খেলে ছয়টি চারে ওই রান করেন তিনি।

দলীয় ৫৮ রানে দুই ওপেনার ফিরলেও তিনে নামা মিঠুনকে নিয়ে জুটি গড়ে দলকে জয়ের ভিত পাইয়ে দেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ফেরার আগে ৪৬ বল থেকে ছয়টি চার ও এক ছক্কায় ঠিক পঞ্চাশ রান করেন তিনি। পরে মুশফিকের দেখানো পথে হেঁটেই ফিফটি তুলে নিয়েছেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ মিঠুন।

এএস