খেলোয়াড় হিসেবে যেমন দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, খেলা থেকে অবসর নেয়ার পরও ঠিক তেমনি ভূমিকা রাখতে চান আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেয়া দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট দলের ২৪৫ রানে পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে শেষ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে আমি ভবিষ্যতে একটি ভূমিকা রাখতে চাই এবং সেটা কোন ধরনের কেউ তা জানে না।’
‘এতগুলো বছর আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, অনেক লোকের সঙ্গে কাজ করেছি এবং আমি মনে করি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে দেয়ার মত আমার মধ্যে এখনো অনেক কিছু আছে।’
স্মিথ বলেন, ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হলে দলের মধ্যে সঠিক পরিবেশ সৃষ্টি করা গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি বিশ্বাস করতেন।
৩৩ বছর বয়সী স্মিথ বলেন, ‘আমি মনে করি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কঠোরতা অবলম্বন করা উচিৎ।’
‘দলের নেতৃত্বস্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হবে- তারা খেলোয়াড়দের কিভাবে পরিচালনা করবে, কিভাবে কাজে লাগাবে এবং সঠিক নির্দেশনা মত পরিচালনা করবে। দলে অনেক ভাল খেলোয়াড় রয়েছে যারা দলকে ভষ্যিতের দিকে এগিয়ে নিতে পারবে তবে বাইরের নির্দিষ্ট কিছু বিষয় আছে যা ঠিকভাবে মোকাবেলা করতে হবে।’
অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, স্মিথের অবসর দক্ষিন আফ্রিকা ক্রিকেটের জন্য বড় ক্ষতি।
ক্লার্ক বলেন, ‘তিনি অনেক প্রশংসার দাবীদার।’
‘তিনি একজন চমৎকার নেতা এবং ক্রিকেটে গ্রেটদের মধ্যে একজন। ক্রিকেটে তাকে বেশ অনুভুত হবে এবং আমি নিজে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
স্মিথ জানান, গত বছর গ্যারি কার্স্টেন কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সময় থেকেই তিনি অবসরের কথা ভাবতে শুরু করেছেন।
তিনি বলেন, ‘তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সময় থেকেই অবসরের চিন্তাটা আমার মধ্যে শুরু হয়েছে।’
শেষ টেষ্টের আগেই অবসরের ঘোষণা দেবেন বলে তার পরিকল্পনা ছিল বলেও জানান স্মিথ।
‘সিরিজ শুরু হওয়ার আগ থেকেই বিষয়টি আমার মনে ছিল। কঠিন বিষয়টি ছিল সাহস করে ঘোষণা দেয়াটা। আমার মনে হয়েছে এটাই আমার জন্য সঠিক সময়- টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই আমি ঘোষণা দিতে চেয়েছিলাম।’
তার ১৯ মাস বয়সী কন্যা ক্যাডেন্সের একটি দুর্ঘটনা তার মনোযোগ বিঘিœত করেছে বলেও জানান স্মিথ।
‘আপনি অনেক বিষয়ই ভুলে থাকতে পারবেন। তবে আমার মনে হয়েছে এখানেই আমার ইতি টানা উচিৎ।’
তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য বিষয়ে জিজ্ঞাসা করা হলে স্মিথ বলেন, ‘একজন অধিনায়ক হিসাবে আপনি যখন খেলোয়াড়দের শনাক্ত করতে শুরু করবেন, আপনি যে ধরনের পরিবেশ চান এবং আপনার চাহিদা মত সব কিছু হচ্ছে- এটাই আমার সেরা অর্জন।’
তিনি বলেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এবং এশিয়া উপমহাদেশে টেস্ট সিরিজ জয় তার উল্লেখযোগ্য অর্জন।
তিনি বলেন, ‘দীর্ঘ সময় অপরাজিত থাকা এবং দেশের বাইরে আমাদের রেকর্ড যা সত্যিই আমাকে গর্বিত করে।’
টেস্টে ৯২৬৫ এবং ওয়ানডেতে ৬৯৮৯ রান করা স্মিথ বলেন, তার টেকনিক নিয়ে সমালোচনা থাকলেও তার ব্যক্তিগত রেকর্ড নিয়েও সন্তুষ্ট তিনি।
স্মিথ বলেন, ‘আমার পেশাদার জীবন শুরু করার সময় টেকনিক নিয়ে আমাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে এবং আমাকে অনেক কিছুই পরিবর্তন করতে হয়েছে।’
খেলা
ভবিষ্যতেও ভূমিকা রাখতে চান
খেলোয়াড় হিসেবে যেমন দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, খেলা থেকে অবসর নেয়ার পরও ঠিক তেমনি ভূমিকা রাখতে চান আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেয়া দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।





