২১ দিনের ক্রীড়াযজ্ঞ রিও অলিম্পিক সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছে সোমবার । বিশ্বের ২০৭টি দেশের সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন এই আসরে। ২৮টি অলিম্পিক স্পোর্টস ইভেন্টে পদকের লড়াইয়ে শামিল হয়েছিলেন তারা।
রিওতে এবারের অলিম্পিকে ৩০৭টি স্বর্ণপদকসহ মোট ৯৭৫টি পদককে ঘিরে লড়াইয়ে মেতেছিলেন ক্রীড়াবিদরা। আর এ পদকের দৌড়ে শীর্ষস্থানটি অধিকারে রেখেছে যুক্তরাষ্ট্র। ৪৬টি স্বর্ণসহ মোট ১২১ পদক জিতে শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদরা।
দ্বিতীয় স্থানে থাকা গ্রেট ব্রিটেন ২৭টি স্বর্ণসহ মোট ৬৭ পদক জিতেছে। এশিয়ার দেশ চীন ২৬টি স্বর্ণসহ মোট ৭০টি পদক জিতে রয়েছে তৃতীয় স্থানে। আর বরাবর অলিম্পিকে দাপট দেখানো রাশিয়া এবার হয়েছে চতুর্থ। ডোপ কেলেঙ্কারির কারণে রিও অলিম্পিকে নিষিদ্ধ করা হয়েছিল রাশিয়ান ক্রীড়াবিদদের একটি বড় অংশকে। যে কারণে সব ইভেন্টে অংশ নিতে পারেনি ইউরোপের এই দেশটি। এরপরও ১৯টি স্বর্ণসহ মোট ৫৬টি পদক জিতেছে রাশানরা।

এম এ